স্বাধীন নিউজ24:দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে নন্দিত অভিনেত্রী দিতি চলে গেলেন না ফেরার দেশে ।
আজ রবিবার বিকাল ৪টা ৫ মিনিটে তিনি মারা যান (ইন্নালিল্লাহি....রাজিউন)।
ইউনাইটেড হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. সাগুফতা খবরটি নিশ্চিত করেছেন।
টানা তিন মাস ক্যানসার চিকিৎসার পর ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতাল থেকে গত ৮ জানুয়ারি অসুস্থতা নিয়েই দেশে ফিরেন দিতি। একই দিন গুলশানের ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এতদিন তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। অবশেষে ক্যান্সারের কাছে হার মানলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
দিতির মৃত্যুর খবরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে গেছেন শোবিজের বিভিন্ন অঙ্গনের মানুষ ও তার আত্মীয় স্বজনেরা। সেখানে দিতির পরিবারের মুখপাত্র হিসেবে গণমাধ্যমকে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, আজ এশার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দিতির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
পরে দিতির মরদেহ হিমঘরে রাখা হবে। সেখান থেকে সোমবার সকালে নিয়ে যাওয়া হবে দিতির জন্মস্থান নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। সকালে আরেকটি জানাজা শেষে গ্রামের বাড়িতেই সমাহিত হবেন নন্দিত এই চিত্রনায়িকা।
এ মুহুর্তে দিতির মরদেহ রয়েছে ইউনাইটেড হাসপাতালে। সেখানে গোসল দিয়ে জানাজার প্রস্তুতি নেয়া হচ্ছে।
দিতিকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন রিয়াজ, চয়নিকা চৌধুরী, মৌসুমী, ওমর সানি, মুশফিকুর রহমান গুলজার, বাঁধনসহ আরো অনেকেই।
১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে ঢাকাই সিনেমাতে পদার্পন করেন পারভিন সুলতানা দিতি। উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’ ছিল দিতির ক্যারিয়ারের প্রথম সিনেমা। কিন্তু সিনেমাটি মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’, পরিচালক আজমল হুদা মিঠু। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ সিনেমাতে অভিনয়ের জন্য দিতি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় অভিনয় করেছেন দিতি।

0 comments:
Post a Comment