স্বাধীন নিউজ24:শনিবার অবৈধ বোলিং অ্যাকশনের কারণেনিষিদ্ধ হয়েছেন পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। তবে তাসনিকন আহমেদকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মানতে পারছেন না কেউই। সারাদেশ জুড়েই মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমনকি অধিনায়ক মাশরাফি পর্যন্ত সংবাদ সম্মেলনে আবেগআপ্লুত হয়ে পড়েন।
রবিবার চেন্নাস্বামী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে মাশরাফি বলেন, ‘পরীক্ষার মাধ্যমে তার অ্যাকশনে এমন অবৈধ কিছু পাওয়া যায়নি। তারপরও তাকে নিষিদ্ধ করা হয়েছে। ব্যক্তিগত ভাবে মনে করি তার প্রতি অবিচার হয়েছে। আশা করছি সে নায্য বিচার পাবে।’
মাশরাফি বিসিবিকে সবকিছু জানিয়ে দিয়েছে।সংবাদ সম্মেলনে এমনটি জানালেন তিনি নিজেও। মাশরাফি বলেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি। বিসিবিকে সবকিছু জানানো হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ নেবে। বিসিবি আইসিসি’র সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে। আমরা আশা করছি তাসকিনের সঙ্গে নায্য বিচার করবে আইসিসি।’
এদিকে আগামীকাল সোমবারঅস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। একদিকে বিশ্বকাপে টিকে থাকার ম্যাচ অন্যদিকে দলের এমন অবস্থা, মানসিকভাবে ভেঙ্গে পড়েছে টাইগাররা। এ নিয়ে মাশরাফি বলেন, ‘দলের মনোবল ভালো নয়। তাসকিন আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, সে নিষিদ্ধ হওয়ায় দলের মনোবল ঠিক থাকবে না এটাই স্বাভাবিক। তবে অসিদের বিপক্ষে আমরা জয়ের জন্যই মাঠে নামবো। মাশরাই আরো বলেন‘ঘরের দুইজন ছেলের যদি সমস্যা হয়, আপনি কোনও কাজই ভালোভাবে করতে পারবেন না। সেই উদ্যমটা আর পাবেন না। আমাদের কাছে জিনিসটা একই রকম। আমাদের মানসিক অবস্থা এখন ওইরকম নেই। সবাই দেখলেই বুঝতে পারবেন। কিন্তু আমরা অবশ্যই মাঠে নামবো, যতটুকু স্পিড নিয়ে এর আগের ম্যাচে আমরা নেমেছিলাম। ‘
মাশরাফি বিশ্বাস করেন তাসকিনের বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নাই। মাশরাফি বলেন, ‘আমরা বিশ্বাস করি তাসকিনের বোলিং অ্যাকশন ঠিক আছে। আমরা আমাদের বলাটা বিসিবিকে বলতে পারি, বিসিবি যেভাবেই হোক আইসিসির সঙ্গে এটা নিয়ে আলোচনা করবে। আইসিসি সবসময় তরুণ ক্রিকেটারদের উৎসীহিত করে। এই মুহূর্তে আশা করছি তাসকিন ন্যায্য বিচার পাবে।’
এখন দেখার বিষয়বিসিবি কি পদক্ষেপ নেয়।

0 comments:
Post a Comment