আইসিসি শেখালো , ইচ্ছা করলে বৈধ বোলারকে ম্যাচ থেকে বাদ দিতে পারে: পাপন

Shadin news24:তাসকিন আমাদের এক নম্বর বোলার। তার বোলিং পারফরমেন্স অত্যন্ত ভাল। কিন্তু অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে তাসকিনকে বাদ দেওয়ায় আইসিসি কাছ থেকে আমরা নতুন একটি বিষয় শিখলাম যে, তারা ইচ্ছা করলে কোনো বৈধ বোলারকে অন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থেকে বাদ দিয়ে দিতে পারে।
শুক্রবার বিকালে কলকাতায় সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিসি)’র সভাপতি নাজমুল হাসান পাপন এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাসকিনের প্রতি চরম অবিচার করেছে বলেও তিনি এসময় উল্লেখ করেন।
পাপন বলেন, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলের বিপক্ষে বড় স্কোর গড়তে পারি নি। তবে আমরা যে ম্যাচগুলোতে জিতেছি সেগুলো বোলারদের জন্য জিতেছি। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ থেকে দুই জন বোলারকে বাদ দেওয়া খুবই দুঃখজনক।
পাপন বলেন, তাসকিন অতিদ্রুত আবার মাঠে ফিরে আসবে। তবে দুঃখের বিষয় আমরা তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাতে পারলাম না।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment