বিশ্বকাপ-সৌম্য-ক্যাচ, একই সুতোয় গাঁথা

বাংলা নিউজ24:  বিশ্বকাপ আসলেই যেন ফিল্ডার হিসেবে নিজেকে নতুনভাবে পরিচয় করান বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। বড় আসরে নিজের ফিল্ডিং কারিশমা দেখানোতে হয়তো অনেকরকম আনন্দ পান সৌম্য। গত ওয়ানডে বিশ্বকাপের পর চলমান টি-২০ বিশ্বকাপে ফিল্ডার হিসেবে নিজের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটালেন সৌম্য। চলমান টোয়েন্টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। ম্যাচটি বাজেভাবেই হেরেছিলো টাইগাররা। কিন্তু এর মাঝেও বাংলাদেশকে নিয়ে প্রশংসায় মেতে ছিলো বিশ্ব ক্রিকেট। কারণ ম্যাচে দুর্দান্ত এবং চোখ জুড়ানো এক ক্যাচ নেন সৌম্য। সৌম্যর এমন ক্যাচে প্রশংসায় ভেসেছে ক্রিকেট ভক্তরা। পাশাপাশি বিশ্ব ক্রিকেটের সাবেক খেলোয়াড়রাও। দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় ও বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার জন্টি রোডস থেকে শুরু ভারতের হরভজন সিংও। টুইটারে সৌম্যের ক্যাচের প্রশংসা করে টুইট করেছেন রোডস-হরভজন। এবারই প্রথম ফিল্ডার হিসেবে বিশ্বকাপে ঝলসে উঠেননি সৌম্য। গত ওয়ানডে বিশ্বকাপেও কিন্তু নিজের ফিল্ডিং দক্ষতা দেখিয়েছিলেন তিনি। ২০১৫ বিশ্বকাপে পুল ‘এ’-তে খেলেছিলো বাংলাদেশ। আসরে নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় টাইগাররা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩১৮ রান করেছিলো স্কটিশরা। প্রতিপক্ষের ইনিংসে বোলাররা ব্যর্থ হলেও, ফিল্ডার হিসেবে সৌম্য কিন্তু ঠিকই উজ্জল ছিলেন। স্কটল্যান্ড ইনিংসে চারটি ক্যাচ নেন সৌম্য। যা রেকর্ড বইয়ে জায়গা করে নেয় অনায়াসে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র ফিল্ডার হিসেবে যেকোনো ফরম্যাটে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ নেয়ার নতুন রেকর্ড গড়নে তিনি। ইনিংসে সর্বোচ্চ পাঁচ ও চারটি করে ক্যাচ নেয়ার কীর্তি রয়েছে খালেদ মাসুদ ও মুশফিকুর রহিমের। কিন্তু তারা ছিলেন উইকেটরক্ষক। তাই বিশ্বকাপের মত বড় মঞ্চে ফিল্ডার হিসেবে নিজের উজ্জ্বলতা ছড়ান সৌম্য। এজন্যই বিশ্বকাপ-সৌম্য-ক্যাচ, যেন একই সুতোয় গাঁথা। 

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment