ইডেন ম্যাচের পরই পাক দলে ভাঙন!

ইডেন ম্যাচে হারের প্রভাব কি দীর্ঘস্থায়ী হতে চলেছে? কানাঘুষোয় যা শোনা যাচ্ছে তা বিশ্বাস করলে জল বোধহয় সেদিকেই  গড়াচ্ছে। হারের পর পাক ক্যাম্পে নাকি বড়সড় ভাঙন ধরেছে। শোনা যাচ্ছে, উমর আকমল নাকি তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। ইডেন ম্যাচের আগে থেকেই নাকি তা নিয়ে গাঁইগুঁই করছিলেন আকমল। শুধু তাই নয়, এ নিয়ে ইমরান খানের কাছেও নাকি নালিশ করেছেন তিনি। আর তাতে সায়ও দিয়েছেন ইমরান। গোটা ঘটনাটা ধরা পড়েছে হোটেলের সিসিটিভি-তে। সেই ভি়ডিও প্রকাশ্যে আসার পরই শোরগোল পর গিয়েছে পাক দলের অন্দরে।
শনিবার ভারত-পাক ম্যাচের আগে এক কট্টর পাক সমর্থকের দাবি ছিল, বিশ্বকাপে আর যাই হোক না কেন, ভারতকে যেন হারান আফ্রিদিরা। তা সে দাবি তো মেটাতে পারেননি আফ্রিদিরা। আর তার পর সামনে এসেছে এই ঘটনা। এতেই যেন আগুনে ঘি পড়েছে। ভারতীয় সমর্থকদের থেকে বেশি ভালবাসা পাওয়ার কথা বলে এর আগেই বোর্ডের একাংশকে চটিয়েছিলেন শাহিদ আফ্রিদি। আর তার উপর ফের বিশ্বকাপে ভারতের কাছে হারের পর এখন পাক অধিনায়কের বিদায় নিশ্চিত করতে উঠেপড়ে লেগেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর একাংশ। এরই পাশাপাশি বারুদ হয়ে দেখা দিয়েছে এই ভিডিও-র কথোপকথন। তবে গোটা ঘটনাটা নিয়ে মুখ খুলতে নারাজ ইমরান। শুধু বলেছেন, “ম্যাচ শেষ, এ বার ঘটনাটা ভুলে যান।”

ইডেনে চার নম্বরে ব্যাট করতে নেমে ৩০ বলে মাত্র ২২ রান করে রবীন্দ্র জাডেজার বলে আউট হয়ে ফিরে যান আকমল। ব্যাটিং অর্ডারে আরও উপরের দিকে নামতে চাইছিলেন তিনি। তবে এত সহজেই বোধহয় এ বিতর্ককে ধামাচাপা দেওয়া যাবে না। একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে এই ভিডিও দেখানোর পরই ভোক্ষ উগরে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। প্রাক্তন পাক অধিনায়ক রামিজ রাজা ক্ষোভে ফেটে পড়ে জানিয়েছেন, পরের ম্যাচেই প্রথম একাদশ থেকে আকমলকে বের করে দেওয়া উচিত।
সব মিলিয়ে মোহালিতে আগামী মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে মোটেও স্বস্তিতে নেই আফ্রিদিরা।
 
নীচে দেখুন সেই বিতর্কিত ভিডিও

Share on Google Plus

About jonakitunes

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment