তাসকিন-আরাফতকে কেন নির্বাসিত করা হল বাংলাদেশ জুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে। রবিবার ঢাকার শাহবাগে বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইউনিটি-র উদ্যোগে ক্রিকেট ভক্তরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। আইসিসি তো আছেই, সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। তাঁদের প্রশ্ন, তাসকিন-সানিকে যদি আইসিসি নিষিদ্ধ করতে পারে তা হলে ভারতের জসপ্রীত বুমরাহ নয় কেন? তাঁদের অভিযোগ, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দল যখন মাথা তুলে দাঁড়াচ্ছে, তখনই শাস্তির খাঁড়া নেমে আসছে। এটা কোনও ভাবেই সহ্য করা হবে না। তাঁদের আরও অভিযোগ, এটা শুধু খেলা নয়, এর সঙ্গে দেশের মানুষের একটা আবেগ জড়িয়ে আছে।
বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইউনিটি-র সদস্যরা আইসিসির কুশপুতুলও পোড়ান। মাশরাফির সাংবাদিক সম্মেলনের প্রসঙ্গ তুলে তাঁদের অভিযোগ, বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন তাসকিনের কোনও সমস্যা নেই। দু’বছর ধরে খেলার পর হঠাত্ তাঁর উপর শাস্তির খাঁড়া নেমে আসাটা হতাশাজনক।

0 comments:
Post a Comment