সানির পরিবর্তে আসছেন সাকলাইন সজিব

বাংলা নিউজ24:আইসিসি বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায়  আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশের স্পিনার আরাফাত সানিকে। তার পরিবর্তে আজ বিকেলে ভারত যাচ্ছেন সাকলাইন সজিব।

জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সাথে যোগ দিতে আজ ব্যাঙ্গালুরুরের উদ্দেশ্যে রওনা হবেন সজিব।

বিশ্বকাপের কাপের বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে টাইগার স্পিনার আরাফাত সানির বোলিংয়ের সময়ও তার হাতের কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায় বলে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

পরবর্তীতে ১২ মার্চ চেন্নাইয়ের রামচন্দ্র শারীরিক শিক্ষা কেন্দ্রের পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। শেষ পর্যন্ত তার বোলিং অ্যাকশনে ক্রুটি ধরা পড়ায় আইসিসি থেকে নিষিদ্ধ করা হলো তাকে।

বোলিং অ্যাকশন শুধরে আবারো পরীক্ষা দেয়ার পর সেই অ্যাকশন বৈধ হলেই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন সানি। তার আগ পর্যন্ত নিষিদ্ধই থাকবেন এই টাইগার স্পিনার।

উল্লেখ্য, ধর্মশালায় আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ খেলেই পরীক্ষা দিতে যান আরাফাত সানি। এরপর তৃতীয় ম্যাচে অংশ নিতে পারনেনি তিনি। তবে মূল পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একাদশে ছিলেন তিনি।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment