ম্যাচের আগে কার সঙ্গে পার্টি করলেন গেইল?

মাঠে ঝোড়ো ইনিংস। আর সুন্দরীদের বাহুলগ্ন হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি। এই দুই মানেই ক্রিস গেইল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে সেই গেইলকেই দেখেছে ক্রিকেটবিশ্ব। ৪৮ বলে ১০০ রানের সেই দুরন্ত ইনিংস! কে ছিলেন তাঁর আগের রাতের পার্টির সঙ্গী? তিনি স্নেহা উল্লাল।
নামটা চেনা চেনা লাগছে? মনে পড়ছে কিছু? হ্যাঁ, ঠিকই ধরেছেন। ‘লাকি’ ছবিতে সলমনের হাত ধরে গুটি গুটি পায়ে বলিউডে পা রেখেছিলেন স্নেহা। যাঁকে দেখলেই মনে পড়ে যায় ঐশ্বর্য রাইয়ের মুখ। আর সেটাই বোধহয় কাল হয়েছিল। বলিউডে কোনও দাগই কাটতে পারেননি স্নেহা। তবে এতদিন পর তিনি আবার আজ আলোচনার কেন্দ্রে। সৌজন্যে ক্রিস গেইল। রাতের পার্টির ছবি পোস্ট করে স্নেহা লিখেছেন, ‘ডান্সড অ্যান্ড চ্যাটেড’ উইথ ক্রিস।
গল্প কি এক রাতেই শেষ হবে? নাকি চলবে? কী মনে হচ্ছে ছবি দেখে?
Share on Google Plus

About jonakitunes

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment