আরাফাত সানি নিষিদ্ধ


বাংলা নিউজ24:টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগেই বাংলাদেশের জন্য দুঃসংবাদ। নিষিদ্ধ হয়েছেন স্পিনার আরাফাত সানি। আজ শনিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আরাফাত সানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ওমানের সাথে ম্যাচ শেষে আইসিসি থেকে প্রথমে স্পিনার আরফাত সানি ও ফাস্ট বোলার তাসকিনের আহমেদের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। সেই সন্দেহের ভিত্তিতে সানি ও তাসকিন দু'জনেই ভারতের চেন্নাইতে পরীক্ষা দিয়েছিলেন।১২ মার্চ প্রথমে ভারতের চেন্নাইয়ের স্যার রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন সানি। আর ১৪ মার্চ তাসকিন। সাতদিন পর পরীক্ষার ফল বের হওয়ার কথা ছিল। তাতে সফল হতে পারেননি সানি। তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।



Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment